পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে উত্তাল দীঘার সমুদ্র, পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর পরপর বৃষ্টি ও নিম্নচাপের জেরে দীঘা সমুদ্রের জল উত্তাল হয়ে উঠেছে, ভারী বৃষ্টিতে ফুঁসছে বঙ্গোপসাগর, পর্যটকদের বারবার প্রশাসনের তরফ থেকে সতর্ক করে দিচ্ছেন সমুদ্র সৈকতে না নামার জন্য, প্রশাসনিক তরফ থেকে নিষেধাজ্ঞার জারি করলেন।
সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে গার্ডোয়াল টপকে আসছে জল, দোকানদাররা যেখানে পসরা সাজিয়ে বসেন সেখানেও এক কোমড় জল। ক্রমশ জলস্তর বাড়ছে, পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন , সেই জন্য প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমনকি দফায় দফায় চলছে মাইকিং।

কোনভাবেই যেন পরিবার তার ছোট ছোট শিশুদের নিয়ে সমুদ্রের ধারে না যায় এবং জলে না নামে, এমনকি প্রশাসনিক তরফ থেকে নজরদারি চলছে।