September 25, 2026, 4:13 pm

তালায় এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বি. এম জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকার এতিম ও দরিদ্র ২০ জন শিশুকে ২মাসের খাদ্য, শিক্ষা ও হাইজিন সামগ্রী প্রদান করা হয়েছে। পিতা বা মাতা হারানো এই সকল হতভাগ্য শিশু যাতে সঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং ঠিকমতো খাবার পায়- তা নিশ্চিত করার লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয়।

নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার)- এর অর্থায়নে উন্নয়ন সংগঠন ছওয়াব শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তালার পাটকেলঘাটা হাইস্কুল চত্বরে এই সামগ্রী বিতরন করে।

ছওয়াব’র এসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদ ভূঁইয়া জানান, নাহার’র অর্থায়নে ছওয়াব তালা উপজেলার নির্বাচিত মেধাবী এতিম শিশুদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে খাদ্য, শিক্ষা সহায়তা এবং হাইজিন সামগ্রী দিয়ে আসছে। একজন নিয়োজিত সুপারভাইজার নির্বাচিত ২০ জন এতিমের স্কুল ও হোম ভিজিটের মাধ্যমে এতিমদের সার্বিক দেখাশোনা করেন। শিশুদের মাঝে প্রতি ২ মাস পরপর এই ফুডপ্যাক প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। জুন-জুলাই মাসের জন্য শিশু প্রতি ৫০ কেজি করে মানসম্পন্ন চাল, আটা, ডাল, সয়াবিন তৈলসহ সাবান, শ্যাম্পু, কাপড় কাচা পাওডার এবং অন্যান্য প্রয়োজনীয় হাইজিন সামগ্রী শুক্রবার প্রদান করা হয়েছে।

২০ জন মেধাবী এতিম ছেলে ও মেয়ের অভিভাবকদের কাছে এই সকল সামগ্রী বিতরন করার পর দরিদ্র পরিবার থেকে ২ জন অদম্য মেধাবী, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়।

এসময় বিশিষ্ট ধর্মীয় নেতা মাওলানা রেজাউল করিম, সাংবাদিক জুলফিকার রায়হান ও ছওয়াব’র মিডিয়া এন্ড আইটি ম্যানেজার মো. খোরশেদ আলমসহ অভিভাবক এবং এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ