সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী দ্বীপে কেওড়া গাছ থেকে পড়ে রহমত আলী গাইন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে । সে রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মো. ফজের আলী গাইনের পুত্র ।

নিহত রহমতের পারিবারিক সুত্রে জানা যায় , ২৪ শে সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) সকালে রহমত গোলাখালী দ্বীপে শ্রমিকের কাজ করতে যায় ।

সকাল আনুমানিক ৯ টার সময় গোলাখালী দ্বীপ এলাকায় লোকালয়ের একটি কেওড়া গাছে কেওড়া পাড়ার সময় গাছ থেকে পড়ে যায় । গাছের নিচে থাকা শুলো তার মাথায় ও পিটে ডুকে রক্ত ক্ষরন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
রহমত মৃত্যু কালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, পিতা,মাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । রহমতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে ।