September 24, 2026, 4:59 pm
শিরনাম :
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা বাগমারায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল লামায় সড়কের বেহাল দশা, খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটির বিলুপ্ত ঘোষণা শ‌্যামনগ‌রে গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত‌্যু শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা

লামায় সড়কের বেহাল দশা, খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার গুরুত্বপূর্ণ লামা-ফাইতং সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও যানবাহন চালকদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের পিচ ও মাটি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে ফাইতং সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় মুরুং পাড়া ও বদরটিলা নামক স্থানে সড়কের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের কারণে প্রতিদিন তাদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহকারী মামুন, তারেক বলেন, “আমাদের জীবন-জীবিকা এই মোটরসাইকেল চালানোর ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, “সড়কটির বেহাল অবস্থা নিয়ে প্রায় তিন মাস আগে উপজেলা এলজিইডি অফিসে চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। মুরুং পাড়ার কারবারি চিংতক ম্রো বলেন, আমাদের পাড়া থেকে অসুস্থ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত এই সড়ক সংস্কার করা জরুরি।

স্থানীয়দের দাবি, লামা-ফাইতং সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া হলে দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি রোগীসহ জরুরি সেবাপ্রার্থীদের দুর্ভোগও কমবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ মুঠোফোন জানান, ফাইতং মুরুং পাড়া ও বদরটিলা নামক স্থানে সড়কের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি আমি অবগত আছি। জেলা এলজিইডি অফিসের সহায়তায় রাস্তাটি কাজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ