September 24, 2026, 5:06 pm
শিরনাম :
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা বাগমারায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল লামায় সড়কের বেহাল দশা, খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটির বিলুপ্ত ঘোষণা শ‌্যামনগ‌রে গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত‌্যু শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা

বাগমারায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বাগমারা উপজেলা এবং ভবানীগঞ্জ পৌরসভা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় ভবানীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আসাদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আলাল, সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ন আহবায়ক সোহেল রানা, সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক মুনছুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মকলেছুর রহমান মুকুল, যুগ্ন আহবায়ক জামালা উদ্দিন, যুগ্ন আহবায়ক দেলবর হোসেন, ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু হেনা রিপন, ছাত্রদল নেতা নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন ছনি ও সাহাবুল আলম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ