September 24, 2026, 5:06 pm
শিরনাম :
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা বাগমারায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল লামায় সড়কের বেহাল দশা, খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটির বিলুপ্ত ঘোষণা শ‌্যামনগ‌রে গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত‌্যু শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা

কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক ও কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১:০০ টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানের শুরুতেই কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রধান অতিথি একে একে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি নারীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নবনির্মিত ‘নারী কল্যাণ সাপোর্ট সেল’ (Women Welfare Support Cell) এর শুভ উদ্বোধন করেন। এর পরপরই তিনি স্থানীয় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, যুবসমাজের জন্য ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন এবং নিজে একটি গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি কার্পাসডাঙ্গার ঐতিহাসিক কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন।

এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর তিনি মূল মতবিনিময় সভায় অংশ নেন। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম। এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বর), এলাকার আমন্ত্রিত সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ