September 24, 2026, 4:03 pm
শিরনাম :
কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটির বিলুপ্ত ঘোষণা শ‌্যামনগ‌রে গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত‌্যু শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ভয়-ভীতির অভিযোগে এনে,বাগেরহাটে সার্জন্ট রিয়াজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফকিরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

২৩ শে সেপ্টেম্বর বুধবার, স্বামী ভিন রাজ্যে কর্মরত থাকায়, সেই সুযোগে এক প্রতিবেশী তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল।

ঘটনাটি ঘটে মালদা জেলার মোথাবাড়ি থানা এলাকার একটি গ্রামে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি, ভোরে ওই মহিলা যখন ধান সিদ্ধ করছিলেন, বাড়ির বাইরে জল ফেলতে যেতেই স্থানীয় ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার করে পরিবারের লোকেদের ডাকতেই, ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার গলায় ও পিঠে কোপ মারা হয়। ওই মুহূর্তে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তড়িঘড়ি করে মহিলাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা যায় , ওই মহিলার শরীরে একুশটি সেলাই পড়েছে। এই ঘটনায় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ , ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

নির্যাতিতা মহিলা দিদি জানান ,বোন ভরে ধান সিদ্ধ করছিল, বাড়ির পেছনে জল ফেলতে যেতেই স্থানীয় ব্যক্তি বোনকে ধর্ষণের চেষ্টা করে। বোন চিৎকার করে শ্বশুর বাড়ির লোকেদের ডাক দিলে, ওই ব্যক্তি বোনের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র কোপ মারে, বোনের গলাতে বারোটা এবং পিঠে নটা সেলাই পড়েছে। আমরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জানিয়েছি। তাহার সাথে সাথে দোষীকে শাস্তি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ