September 24, 2026, 4:58 pm
শিরনাম :
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা বাগমারায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল লামায় সড়কের বেহাল দশা, খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটির বিলুপ্ত ঘোষণা শ‌্যামনগ‌রে গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত‌্যু শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা

শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক জি, এম গোলাম রব্বানীকে সভাপতি এবং উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মো. আকবর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরালী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সকলের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোদাচ্ছের বিল্যাহ এবং শ্যামনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আহসান হাবীব।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১১ থেকে ১৬তম গ্রেডের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।

সভায় বক্তারা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের গতিশীলতা রক্ষা ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ