September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানবতার সেবা ও দেশ গড়ার দীপ্ত শপথে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী- এ্যাড. হেলাল

সাইফুল ইসলাম সাঈফী, (বরিশাল সিটি প্রতিনিধি):

মানবতার সেবা ও দেশ গড়ার দীপ্ত শপথে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী- এ্যাড. হেলাল

“মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ” করার লক্ষ্য ও উদাত্ত আহ্বানকে সামনে রেখে আজ ০৫/০৯/২৬ ইং শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুলাদী পৌর আমীর অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরাসদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের কেবল ক্ষমতার মোহ নয়, বরং জনগণের সেবক হওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। সততা, দক্ষতা ও আল্লহভীতির মাধ্যমেই একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।তারই ধারাবাহিতকায় মানবতার সেবা ও দেশ গড়ার দীপ্ত শপথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী”।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য আরো বক্তব্য রাখেন মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ,উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব
উপজেলা ওলামা বিভাগ সম্মিলিত পরিষদ সভাপতি ডা: মাওলানা মোরশেদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন প্যাদা এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম।এসম আরো উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি কামাল হোসেন হাওলাদার এবং অর্থ সম্পাদক মো. আবু সায়েমসহ ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ