রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন এমডি হলেন বাগেরহাটের সৈয়দ মহল্লার কৃতি সন্তান কাজী আব্দুর রহমান।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের স্বারক নম্বর ৫৩.০০.০০০০.০০০.৩১২.১২.০০০১.২৬-৩৮১ ভিত্তিতে কাজী আব্দুর রহমান রাকাবের এমডি হিসেবে যোগদান করেছেন।
শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কাজী আব্দুর রহমানের ব্যাংকিং ক্যারিয়ার দীর্ঘ। তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও জনতা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।
কাজী আব্দুর রহমান মাসুম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন ঐতিহ্যবাহী সৈয়দ মহল্লা গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারের কাজী নওশের আলীর জ্যেষ্ঠ পুত্র।
My opinion that current govt has taken a good decision to appoint Mr. Kazi Abdur Rahman as Managing Director of RAKAB. Because at present he is a efficient expert banker allover bangladesh. Academic background is not a mater. His contribution is mentionable for banking sector.
Also once upon a time he was DMD of RAKAB, RUPALI Bank PLC, Agrani Bank PLC and recently former DMD of Janata Bank PLC. That’s why we are really proud to hearing the good news.