September 15, 2026, 3:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

এস এম রাজ,, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে কাড়াপাড়া ইউনিয়ন
নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর
গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথি।
অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উদয়ন-বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয়
মহিলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মেহরুননেছা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল পারভেজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি,রমেশ চন্দ্র মিস্ত্রী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আকন।
এ সংলাপে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য এস এম রাজ, সদস্য গোপী নাথ সাহা,স্বেচ্ছাসেবী সংস্থা নীড়ের নির্বাহী পরিচালক বেগ আব্দুল আলিম এবং সাংবাদিক আজাদুল হক,ব্র্যাকের জেলা সমন্বয়কারী এস.এম ইদ্রীস আলম, কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,
মোসাম্মাত ফাতেমা,বক্তব্য রাখেন।
অনুষ্ঠানপরিচালনা ও সঞ্চলনায় ছিলেন উদয়ন-বাংলাদেশের নির্বাহী
পরিচালক সাংবাদিক ইসরাত জাহান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ