September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং নারী শিশুর সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং নারী শিশুর সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শিশু বিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে রামপাল মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।
সামা‌জিক নিরাপত্তা কর্মসূচীর সকল সু‌বিধা সম্প‌র্কে যখন জনগ‌ন সময়মত তথ্য জান‌তে পার‌বে, স‌চেতন হ‌বে এবং সম‌য়ের ম‌ধ্যে সেবা গ্রহ‌নে তৎপর হ‌বে তখন সেবা প্রদান ও গ্রহন প্রক্রিয়া সহজ হ‌বে। একই সা‌থে শিশু বিবাহ বন্ধ করা, নারী নির্যাতন প্রতি‌রো‌ধে সবাই‌কে স‌চেতন হ‌তে হ‌বে, নারী নির্যাতন বি‌রোধী আইনগু‌লি এবং হটনাম্বারগু‌লি ও স‌চেতনতা তৈরীর হওয়ার জন্য ব্যাপক প্রচার কর‌তে হ‌বে। উপ‌জেলা প্রশাসন শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতি‌রো‌ধে ক‌ঠোর ভা‌বে আইনের প্রয়োগ ক‌রে থা‌কে ব‌লে জানান অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি জনাব তামান্না ফের‌দৌসী।
রামপাল উপজেলা নাগরিক ফোরাম সভাপতি এম এ সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, গৌরম্ভা ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাঙ্কের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মো: মোজাফফর হো‌সেন।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউণ্ডেশনের অর্থায়নে, উই ক্যান এর সহযোগিতায় পরিচালিত নাগরিক প্রকল্পের আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এই সংলাপ অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ইউপি মেম্বর, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক প্রকল্পের আওতায় রামপালে গঠিত তিনটি নাগরিক ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংলাপ অনুষ্ঠানের উদ্দেশ্য ও নাগরিক ফোরামের কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তৃতা করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। মূল প্রবন্ধ পাঠ করেন সাংবা‌দিক ক‌বির আকবর।
মুক্ত আলোচনায় অংশ নেন নির্বা‌চিত জনপ্রতি‌নি‌ধি বাবু চম্পক কুমার কুন্ডু, মোফা‌জ্জেল হো‌সেন বাবু, ফি‌রোজ শেখ, আবু মুছা আকু‌ঞ্জি, রো‌জিনা ইয়াস‌মিন, দিপ্তী রানী হালদার, আ: সালাম শেখ, নাগ‌রিক ফোরাম নেত্রী লায়লা সুলতানা, এঞ্জেল মৃধা, ছ‌বি রানী মন্ডল, সা‌বেরা তু‌লি, তাস‌লিমা আক্তার বৃ‌স্টি, রিক্তা আক্তার, সা‌বিনা খাতুন, নাগ‌রিক নেতা মোতাহার হো‌সেন ম‌ল্লিক, মে‌হে‌দি হাসান, সুজন মজুমদার, লিয়াকত হাওলাদার প্রমুখ ।
সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছ থেকে আসা বিভিন্ন সুপারিশ প্রস্তাবের মধ্যে রয়েছে সরকারী সেবা প্রা‌প্তির পদ্ধ‌তি সহজতর করা, বে‌শি বে‌শি প্রচারনা চালানো, শিশু বিবাহ রোধে অ‌ভিভাবক‌দের সা‌থে কাজ করা, শিশু শিক্ষা নি‌শ্চিত করা, যৌতুক বন্ধ করা, যৌন হয়রানী ও ধর্ষন রো‌ধে শিশু‌দের সা‌থে কাজ করা, নারী নির্যাতন প্রতি‌রো‌ধে দে‌শে প্রচ‌লিত আইন ও হটলাইন সম্প‌র্কে প্রচার করা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ