September 15, 2026, 8:01 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

লামায় ভীমরুলের কামড়ে জান্নাত আরা নামে বৃদ্ধার মৃত্যু

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়ার বাসিন্দা।ভীমরুলের কামড়ে জান্নাত আরা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত জান্নাত আরা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়ার বাসিন্দা। তিনি মৃত আমিরুজ্জামানের স্ত্রী। শনিবার সকাল ১১টায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাতি শওকত হোসেন রাহাত জানান, শুক্রবার সকালে বাড়ির পেছনে হাঁটতে বের হলে হঠাৎ ভীমরুলের আক্রমণের শিকার হন তার নানী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাশ্ববর্তী উপজলা লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কফিল উদ্দীন প্রতিবেদক’কে বলেন, “ভীমরুলের কামড়ে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়ে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া ও অ্যানাফাইল্যাক্সিসের মতো জটিলতা দেখা দিতে পারে। কামড়ের পর অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি তার আগে মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ