September 15, 2026, 9:06 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত, মৎস্যজীবিদের সাঁতার প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্ত্বর থেকে ব্যানার ফেস্টুন সহযোগে বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সরকারি পুকুর পাড়ে এসে শেষ হয়। সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাবেক  আহবায়ক ফকির শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি খান শহীদুল ইসলাম, মৎস্য চাষি মোদাশ্বের মল্লিক প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, শেখ সেলিম উদ্দিন, বিএনপি নেতা সালাম শেখ, মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক শেখ আ: রহমান লাচ্চু, উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমানসহ বিভিন্ন মৎস্য ব্যবসায়ি, মৎস্যচাষি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চারজন সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। শেষে উপজেলা সরকারি পুকুরে মৎস্যজীবিদের সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ