September 15, 2026, 8:01 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় প্রতিবন্ধীর জমি জবরদখল করে বসবাস করার অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বলতলা গ্রামে জমি বন্ধকী দেওয়ার পর তা জবরদখল করে বসবাস করার অভিযোগ উঠেছে  সোলায়মান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী খোকন তাঁর পৈতৃক সূত্রে পাওয়া জমি থেকে খালের পাড় (রাস্তার বাহির থেকে) ২ কাঠা জমি খাইখালাসি দিয়ে ৪০ হাজার টাকা নেন। বহু বছর হওয়ার পর জমি ফিরে পেতে স্থানীয়দের কাছে দ্বারে দ্বারে ঘুরে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী খোকন তাঁর মালিকানাধীন ২ কাঠা জমি সোলায়মানের কাছে বন্ধকী দেন। বন্ধকী শর্তে সোলায়মান সেখানে ঘর তুলে বসবাস শুরু করেন। কিন্তু পরবর্তীতে বন্ধকীর মেয়াদ শেষ হলেও সোলায়মান জমিটি ছেড়ে না দিয়ে বরং খোকনের রাস্তার ভিতরের অংশের তৈরি ঘরটি সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে নেন।

অভিযোগ রয়েছে, শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে সোলায়মান দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমিতে অবস্থান করছেন। খোকন একাধিকবার নিজের জমি ও ঘর ফেরত চাইতে গেলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠকের চেষ্টা করা হলেও সোলায়মান তা অমান্য করেন। উপায়ান্তর না পেয়ে খোকন ন্যায়বিচারের আশায় সোলায়মানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী খোকন বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। পৈতৃক জমিটুকু দখল হয়ে যাওয়ায় আমি পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। আমি আমার জমি ফেরত পেতে আইন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত সোলায়মান সরদার বলেন, আমাকে ২ কাঠা জমি বিক্রি করবে বলে দের লক্ষ টাকা নিয়েছে। যা ১০০ টাকার স্টাম্পে লিখিত আছে। এখন দলিল করে দিচ্ছে না তাই রাস্তার ভিতরে তার ঘর আমি দখল করে বসবাস করছি।

​স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে প্রতিবন্ধী খোকনের জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ