September 16, 2026, 3:24 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত।

সৈয়দ জালিস মাহমুদ

এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার
মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ এর মূলঘর ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকাল পাঁচটায় মূলঘর স্কুল মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা শেখ সাহেদুর রহমান জোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ এর মূলঘর ইউনিয়ন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের মতামত এর ভিত্তিতে নিম্নোক্ত কমিটি গঠন করা হয়েছে -আহ্বায়ক -এস এ মোর্শেদ পিয়াল,
যুগ্ম আহবায়ক -খান ইশতিয়াক আহমেদ সুমন,
সদস্য সচিব -সন্জয় কাজুড়ী,
সদস্য -শেখ মিশকাতুর রহমান,
সদস্য -তন্ময় গাংগুলী।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান মাহমুদুল ইসলাম, এস এম গোলাম সরোয়ার, মোঃ শহিদুল্লাহ সহ মূলঘর ইউনিয়নের প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান শুভাশিস কর উদয়,সুমন রায়,শেখ মোতাহার হোসেন, মোঃ গাউসুল আজম প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা শেখ সাহেদুর রহমান জোহা বলেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্ম এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে, সেই সাথে নব্য রাজাকারদের ভূয়া বিকৃত তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা রুখে দিতে হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ