September 15, 2026, 8:56 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ

মো. ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় বক্তব্য রেখেছেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি দেশের কর্মসংস্থান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বক্তব্য দেন।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অন্যতম বড় সংকট হলো কর্মসংস্থান। তিনি দাবি করেন, বিএনপি সরকার নির্বাচনের আগে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। বরং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা জরুরি। তিনি এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা ইয়াহিয়া জিসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ