September 15, 2026, 8:52 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

দেশের সকল উপজেলার একটি করে ব্লক (৩টি ওয়ার্ডে) কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের একটি ব্লকে চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামি ৮ আগষ্ট পর্যন্ত।

সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি অফিসারগণ ওই ব্লকের কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্টি করছেন।

উপসহকারি কৃষি অফিসার অদিতি রানী জানান, তথ্যে কৃষক/কৃষানী তার স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের মুলকপি ও নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানা কাগজপত্র যাচাই করে এন্টি করা হচ্ছে।

উপসহকারি কৃষি অফিসার মো.আমিরুল ইসলাম জানান, কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমুল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষি ঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শ পাবেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম জানান, সারা দেশের ন্যায় কৃষক স্মার্টকার্ড বাস্তবায়নের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামি ৮ আগষ্ট পর্যন্ত। শুধুমাত্র যারা কৃষির সাথে জড়িত তারাই এ কার্যক্রমের আওতায় আসবেন। খানা প্রতি একটি করে কার্ড পাবেন। কৃষি বিষয়ক সঠিক তথ্য দিয়ে, কৃষি অধিদপ্তরকে সহায়তা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ