September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

লামায় অভিমানি ভাইয়ের আত্মহত্যা

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় প্রেকিমের সঙ্গে বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

মো. হাসান চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও টেক এলাকার মনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়াস্থ একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি একটি ফার্নিচার দোকানে মিস্ত্রির কাজ করতেন।

পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, কয়েক দিন আগে মো. হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অমতে স্থানীয় সাকিব নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্ষোভ ও অভিমান করে ভাড়াবাসার বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। পরে স্বজনেরা ঘরের ভেতর হাসানের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক’কে বলেন, সূরতহাল শেষে হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধরা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত কারণ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ