September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ১

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার, ২১ জুলাই দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি শম্ভুগঞ্জ থেকে সাহেব কাচারীর দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ডিপো থেকে সড়কে উঠার সময় একটি দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নীচে আটকে যায়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তিন নারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী মারা যান। আহত অপর নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা (২৫), সদর উপজেলার রঘুরামপুর (মাঝিপাড়া) গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আবেদা (৩৫) এবং নগরীর জুবলি ঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেব রাজু ঘোষ (৩৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ