October 31, 2026, 3:43 pm
শিরনাম :
বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; উল্টো মিথ্যে মামলার শিকার পরিবার ​ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে মিছিলের চেষ্টার অভিযোগে ১৭ ছাত্রলীগ কর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকজন যুবক একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য বাঁশ ও কাঠের লাঠি নিয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারে লেখা ছিল— বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রতীক্ষায় অধীর সবাই, তোমরা পুনঃপ্রত্যাবর্তনের দুঃসাহসিক পথ বেয়ে আমরা গড়ব আগামীর বাংলাদেশ। সৌজন্যেঃ মোঃ আসলাম খান, মোড়েলগঞ্জ যুবলীগ।এছাড়া মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— মো. শাহিন ফকির (১৮), মো. লিটন চাপরাশি (২২), মো. শামীম হোসেন (১৮), মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা (১৮), মো. সিরাজ শেখ (১৮), মো. আরিফুল ইসলাম (১৮), মো. রিয়াদ শেখ (১৮), মো. নাজমুল হাসান (১৮), মাহিম হাওলাদার (১৮), আব্দুল কাইয়ুম (২১), মো. হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাচান হাওলাদার (৩৩)।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য আনা বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ