October 31, 2026, 4:37 pm
শিরনাম :
জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে কেওড়াকাটার কোটি টাকার পর্যটন স্বপ্ন মাভাবিপ্রবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যারা বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত ইউসুফ ফকির ওই এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে।

শনিবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে মমিনখার হাট এলাকা থেকে একটি অটোরিকশায় চড়ে বাড়িতে যাবার সময় নিখোঁজ ছিলেন ইউসুফ ফকির। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয়রা একটি পাটক্ষেতের সামনে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ফরিদপুর সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ