September 15, 2026, 11:19 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি, থানায় জিডি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে মামলার বাদী সারমিন বেগম বাদী হয়ে থানার একটি সাধারন ডায়েরী করেন। (যার নং-৯০৬)

সাধারণ ডায়েরি (জিডি) সুত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামে জমি নিয়ে বিরোধ চলছে অভিযুক্তর সাথে। এর জেরে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ভোরে ব্যবসায়ী মিজানুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে দুই লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মারা যায়। এ ঘটনায় এ বছরের পহেলা ডিসেম্বর ওই ব্যবসায়ীর ছোট বোন সারমিন বেগম বাদী হয়ে কয়েকজনকে আসামী করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে থানায় একটি মামলা করেন, মামলাটি চলছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে এ মামলার তারিখের দিন ধার্য্য ছিল। এদিন আসামীরা স্থায়ী জামিনের আবেদন করেন। বাদী পক্ষের কৌশলী এর বিরোধীতা করেন। আসামীরা এতে ক্ষিপ্ত হয়। বিকেলে বাদীকে সামনে পেয়ে মামলা তুলে নিতে বলে। না নিলে মারধর ও জীবন নাশের হুমকি দেয়। প্রতিবাদ করলে বাদী সারমিন ও তার মা আমিরোন নেছাকে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয় জিডিতে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মাছ মারা মামলার বাদীর ছেলে একটি মুঠোফোন দিয়ে কল করে আমাকে জীবন নাশের হুমকি দেয়। এনিয়ে তাদের সাথে আমাদের ঝগড়া হয়।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, সারমিন বেগম নামের মামলার এক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ