October 31, 2026, 8:35 pm
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

খুলনার যাওয়ার পথে বাগেরহাটে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৬

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট থেকে ইজিবাইকে করে খুলনায় ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

আহতরা হলেন— চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা, কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা এবং ইজিবাইকচালক শহীদ শেখ। তাদের মধ্যে সাইফুল কাজী ও ফেরদৌস শেখের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ইস্রাফিল মোল্লার অভিযোগ, শিবপুর থেকে ১০টি ইজিবাইকে করে নেতাকর্মীরা খুলনার সমাবেশে যাচ্ছিলেন। পথে পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ২০ থেকে ২২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের সমাবেশে যেতে বাধা দিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে তিনি দাবি করেন।

জামায়াতে ইসলামী মনোনীত চিতলমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন। তিনি বলেন, খুলনার সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিচারের দাবি জানানো হবে।

তবে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, হামলার বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।

এদিকে খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ