October 31, 2026, 9:14 pm
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্ত্রী লিপি রানী পাল

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জে বিশিষ্ট মুদি দোকান ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল এর হত্যার খুনিদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় মোহনগঞ্জ বাজার বনিক সমিতির উদ্যোগে বনিক সমিতির অস্থায়ী কার্যালয়ে নিহতের পরিবার, বনিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী লিপি রানী পাল:
তিনি তার স্বামী নারায়ণ চন্দ্র পাল এর নৃশংস খুনের বিচার চাইতে গিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ২০২৫ সালে ৮ অক্টোবর রাত ১০ টায় মোহনগঞ্জ বসুন্ধরা মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান নারায়ন স্টোরে খুনিরা নারায়ণকে জবাই করে হত্যা করে। কিন্তু দীর্ঘ আট মাস পারেও হত্যার কোন রহস্য উদঘাটন করতে পরেনি পুলিশ। মামলাটি বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে রয়েছে বলেও জানান তিনি।

তাই সংবাদ সম্মেলন করে স্বামী হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বনিক সমিতির সভাপতি মো. মাসুদ মিয়া, সহ সভাপতি হাজী দুদু মিয়া, গোলাম রব্বানী, বাবু বিমল চন্দ্র পাল, হাবিবুর রহমান দোহা, দিপক বনিক, শ্যামল মোল্লা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ