July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে লামা সাংবাদিক ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ১৫ জুন ২০২৬ ইং দুপুরে লামা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে সারাদিন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম এবং কোষাধ্যক্ষ পদে ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রমিজ। এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মো. নুরুল করিম আরমান এবং সদস্য হিসেবে ছিলেন মো. তৈয়ব আলী।

সংগঠনের মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিয়নে সভাপতি ইউছুফ মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং ডিআইও শহিদুর রহমান সহ প্রমূখ।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহ জাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন ও সংগঠনের সদস্য ভোটার ও প্রার্থীরা। নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে। ”নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ