July 25, 2026, 9:06 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কোটালীপাড়ায় যৌতুকের নির্মম বলি “মা”, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মায়ের নিথর দেহ আর পলাতক বাবা—এভাবেই এক মুহূর্তে বদলে গেছে তিনটি শিশুর জীবন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে।

সোমবার (১৫ জুন) উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা অজুহাতে তাঁর বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার ছিলেন শিল্পি বেগম।

অভিযোগ রয়েছে, গত রবিবার রাতে শিল্পি বেগমকে পুনরায় অমানুষিক নির্যাতন ও বেদম মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তাঁর মৃত্যু হলে অভিযুক্ত স্বামী লাশটি গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইকবাল সিকদার পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিল্পি বেগম ছিলেন তিন সন্তানের জননী। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা হারিয়ে দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা হয়ে পড়েছে। শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও প্রতিবেশীরা।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এলাকাবাসীর দাবি, যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে আর কোনো পরিবার যেন এভাবে ধ্বংসের মুখে না পড়ে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ লখন্ডা গ্রামে শুভ বৈদ্য (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ