July 25, 2026, 8:25 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কয়রায় প্রতিবন্ধীত্ব ও জেন্ডার অন্তর্ভুক্তিমূলক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে কর্মশালা

জি, রবিউল ইসলাম,​ কয়রা খুলনা )প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় খুলনার কয়রায় ‘প্রতিবন্ধীত্ব অন্তর্ভুক্তিমূলক এবং জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠী ঝুঁকি নিরূপণ (সিআরএ) ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ( আরাআরএপি)’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০ টায় কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে এবং ডিআইডিআরএম কল প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কারিতাসের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা। কর্মশালায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ।

এতে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি৷ সদস্য আবু সাইদ মোল্যা, মাওলানা মাসুদুর রহমান, প্রতিবন্ধি সদস্য আবু মুছা, শরিফুল ইসলাম মিল্টন প্রমুখ। কর্মশালার শুরুতে মহারাজপুর ইউনিয়নে পরিচালিত দুর্যোগ ঝুঁকি নিরূপণের সিআরএ হালনাগাদ তথ্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন কারিতাসের ডিআইও ফাতেমা খাতুন ও রোমিও বিশ্বাস।

অনুষ্ঠানে সেফগার্ডিং পলিসি এবং আইসিএফআরএম মেকানিজম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কারিতাস মহারাজপুর প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) মোঃ রাসেল ইসলাম।

​উন্মুক্ত আলোচনা পুর্বে অংশ নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তারা বিশেষ গুরুত্ব দিয়ে মহারাজপুর ৩ নং ওয়ার্ডে সুতির অফিস সংলগ্ন প্রতাপস্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যাতায়াত ও পারাপারের সুবিধার্থে একটি ড্রাম সেতু এবং মহারাজপুর দশালিয়া রাস্তা নির্মাণের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দুর্যোগের সময় সমাজে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন প্রতিবন্ধী ব্যক্তি ও নারীরা। তাই তাদের মতামত, তথ্য ও স্থানীয় অবকাঠামোগত সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে তৈরি করা ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা উপকূলীয় এই অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় টেকসই ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন কারিতাসের ডিআইডিআরআর প্রকল্পের কর্মকর্তা মোঃ হাসিবুল হোসেন টুটুল, কর্মী শিমসন রোমিও বিশ্বাস ও অনিক ত্রিপুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ