September 16, 2026, 2:02 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

কোটালীপাড়ায় ব্রিজের চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্রিজের চুরি হওয়া মালামাল সন্দেহে একটি অটোভ্যানে থাকা বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে এলাকাবাসী। এ ঘটনায় গাঁজা পরিবহনের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা মূল অভিযুক্ত পালিয়ে যায়।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ি নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের নাইটগার্ড চুরি হওয়া নির্মাণসামগ্রী সন্দেহে যাত্রীবিহীন একটি অটোভ্যানকে আটক করেন। ওই সময় ভ্যানটিতে একটি সাদা প্লাস্টিকের বস্তা ছিল। এ বিষয়ে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকা থেকে কোটালীপাড়ার বাহিরশিমুল গ্রামের ইয়াদুল শিকদার নামের এক ব্যক্তি বস্তাটি তার অটোভ্যানে তুলে দিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলেছেন।

ভ্যানচালকের কথাবার্তায় সন্দেহ হলে নাইটগার্ড স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন। পরে গ্রাম পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর থেকে একটি কালো ট্রলি ব্যাগ পাওয়া যায়। ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে আসে কালো পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা। পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজাগুলো জব্দ করে।

এ ঘটনায় ভ্যানচালক লাভলু মুন্সীকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার সরাইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে। পালিয়ে যাওয়া অভিযুক্ত ইয়াদুল শিকদার কোটালীপাড়া উপজেলার বাহিরশিমুল গ্রামের হান্নান শেখের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

গ্রাম পুলিশ সদস্য ফারুক শেখ বলেন, “ব্রিজের চুরি হওয়া মালামাল সন্দেহে অটোভ্যানটি আটক করা হয়েছিল। পরে ভ্যানচালকের বক্তব্যে অসংগতি থাকায় এলাকাবাসীকে নিয়ে বস্তা খুলে দেখা হয়। তখন ট্রলি ব্যাগের ভেতর বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। এরপর সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, “উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত লাভলু মুন্সী ও পলাতক ইয়াদুল শিকদারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ