July 25, 2026, 9:10 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

যারা পালিয়ে আছে তারাই পিরোজপুরকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে: মাসুদ সাঈদী

‎পিরোজপুর প্রতিনিধি

‎পিরোজপুরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি দেশবিরোধী চক্র দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পিরোজপুর ০১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী তিনি বলেন, শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্য বহনকারী পিরোজপুরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

‎সোমবার এক বিবৃতিতে তিনি পিরোজপুর পৌর মহাশ্মশান ঘাটে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও অর্থ চুরির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, ঘটনাটি বিচ্ছিন্ন নয়; বরং পিরোজপুরকে অশান্ত করার বৃহত্তর পরিকল্পনার অংশ।

‎বিবৃতিতে মাসুদ সাঈদী উল্লেখ করেন, সম্প্রতি শংকরপাশা ইউনিয়নে এক সাবেক জনপ্রতিনিধির ওপর হামলা, পাড়েরহাট মৎস্য বন্দরে হামলা ও লুটপাট, ব্যবসায়ী অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া প্রকাশ্যে অস্ত্রের মহড়া, মাদক বিস্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ভূমিকার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

‎তিনি আরো অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে একটি মহল পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনা করেন।

‎বিবৃতিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

‎তিনি বলেন, “আমরা এমন একটি পিরোজপুর গড়ে তুলতে চাই, যেখানে কোনো মুসলমানকে তার মসজিদ পাহারা দিতে হবে না, আবার কোনো হিন্দুকেও তার মন্দির বা উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান নিরাপত্তা, মর্যাদা ও সম্প্রীতির পরিবেশে বসবাস করবে।”

‎তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানই হবে পিরোজপুরের পরিচয় এবং কোনো অপশক্তির অপচেষ্টা জেলার সুনাম নষ্ট করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ