September 16, 2026, 2:55 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

খান জাহান আলী (রঃ) মাজারের দিঘিতে কুমিরের হামলায় শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে ফাতেমা (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা মাজারের মহিলা ঘাটে গোসল করতে নামলে দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় থাকা স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাত পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ