July 26, 2026, 3:13 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফকিরহাটে অজ্ঞাতনামা মহিলার মৃত দেহ উদ্ধার।

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে অজ্ঞাতনামা মহিলার মৃত দেহ উদ্ধার।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন ০১নং বেতাগা ইউনিয়নের বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গা মন্দিরের বারান্দায় (১লা মে২০২৬) সকাল আটটার সময় স্থানীয় ব্যবসায়ীরা অজ্ঞাতনামা একজন মহিলার মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরবর্তীতে তারা ফকিরহাট মডেল থানার পুলিশকে অবহিত করলে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সম্মুখে মরদেহর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ ময়নাতদন্তের জন্য ২৫০ সজ্জা বিশিষ্ট বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য স্থানীয় ব্যবসায়ী ও বাজারের দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায় অজ্ঞাতনামা মহিলা গত তিন থেকে চার দিন যাবত বেতাগা বাজারে পাগল বেশে ঘোরাফেরা করছে ইতিপূর্বে তাকে কাটাখালি মোড় এলাকায় দেখা যেত। গত রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ভিকটিম অসুস্থ হয়ে পড়লে স্থানীয় দোকানদাররা তাকে নিয়ে মন্দিরের বারান্দায় সিমেন্টের বস্তার উপরে মাথা দিয়ে শুয়ে রাখে। পরবর্তীতে আজ সকাল ০৮:০০ মিঃ স্থানীয় ব্যবসায়ীরা উল্লেখিত স্থানে ভিকটিমের মরদেহ দেখতে পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ