September 17, 2026, 8:09 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির কাঁঠালিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে, এম জামানের সভাপতিত্বে ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাঁঠালিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মকবুল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই মাঠ থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার তৈরি হবে, যারা দেশের নাম উজ্জ্বল করবে।”

​বিশেষ অতিথিরাও শিশুদের এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বালক ও বালিকা দলের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ​উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়ানুরাগীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ