September 17, 2026, 8:09 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

কলাপাড়ায় কোষ্টগার্ডের মারধরে শ্রমিক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় কোষ্টগার্ড সদস্যদের মারধরে মো.শামীম ফকির (২৮) নামে এক শ্রমিক আহত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩ এপৃল) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটার পর রাত পৌনে ২ টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে। সে ওই গ্রামের রনি ফকিরের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে আহত শামীম ফকির জানান, তিনি সহ তার এক ছোট ভাই সোনাতলা নদীর উপর নির্মিত হাজীপুর সেতুতে ঘুরতে যান। এ সময় সাদা পোষাকধারী কোষ্ট গার্ডের তিন সদস্য তার কাছে এসে নানান প্রশ্ন করে তাকে ধরে নিয়ে যান নিজামপুর কোষ্টগার্ড অফিসে। সেখানে তাকে চিংড়ির রেনুপোনার গোয়েন্দাগিরি করার অজুহাত তুলে তাকে মারধর করা হয়। এমনকি তার অন্ডকোষ লক্ষ্য করে লাথিও মারা হয়।

এসময় কোরবানীর পশু ক্রয়ের জন্য পকেটে থাকা ১০ হাজার ৭০০ তারা নিয়ে যায়। এছাড়া তাকে অমানবিক নির্যাতনের পাশাপাশি তার হাত -পা বেধেঁ বৈদুতিক শর্ট দেয়া হয় বলে শামীম ফকির উল্লেখ করেন।

এ বিষয়ে নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের মোবাইলে (01769443205) কল করলে রিসিফকৃত ব্যক্তি নিজেকে কোষ্টগার্ডের গোয়েন্দা বিভাগে কর্মরত এবং নিজের নাম বলতে অপারগতা প্রকাশ করে কোষ্টগার্ড অফিসে এমন কোন ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

এদিকে,হাজীপুরের স্থানীয় বাসিন্দাদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলেন’ চিংড়ির রেনুপোনা শিকারের মৌসুমে প্রায় প্রতিদিনই শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের নাকের ডগায় নিষিদ্ধ জাল ব্যবহার করে চিংড়ির রেনুপোনা অবাদে শিকার করে যাচ্ছে। এ গুলো বন্ধে তারাও এগিয়ে আসছে না।

এছাড়া কোষ্টগার্ড সদস্যরা কারোর হাত-পা বেধেঁ নির্যাতন করলে সেটাও অমানবিক বলে তারা উল্লেখ করেন।

অপরদিকে, কলাপাড়া হাসপাতালের ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে, শামীম ফকিরকে রাত ১ টা ৫০ মিনিটের সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ফুলা,জখম রয়েছে বলে সূত্রটি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ