September 17, 2026, 8:09 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় প্রেমিকসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

থানা সুত্রে জানাযায়, গত ২ মাস আগে বোয়ালমারী, উপজেলার বাইখির গ্রামের আশা (ছদ্মনাম) (২৩) এর সাথে, আলফাডাঙ্গা উপজেলার টিকরপাড়া গ্রামের মোঃ লিটন মোল্লা (৩৩) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বুধবার ( ২২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে আশা (ছদ্মনাম) বিয়ে করবে বলে তাদের বাড়ি থেকে প্রেমিক লিটন মোল্যা ও তার সহযোগী সবুজ মোল্যা মোটরসাইকেলে করে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কটুরাকান্দির সবুজ মোল্লার বাড়িতে নিয়ে আসে। সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিলো আলী শরীফ। এসময় তারা বিভিন্ন রকমের ভয় দেখিয়ে ভিকটিমকে সারা রাত পালাক্রমে ধর্ষণ করে ভোরে রাস্তার পাসে ফেলে রেখে চলে যায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল)সকালে ভিকটিম অসুস্থ্য অবস্থায় থানায় এসে এজাহার দায়ের করে।

এ ঘটনায় আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তদন্ত কার্যক্রম শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় দিনভর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তিন আসামীকেই গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতরা হলো উপজেলার টিকরপাড়া গ্রামের কুটি মিয়ার ছেলে মোঃ লিটন মোল্যা (৩৩), কটুরাকান্দির বিপুল মোল্যার ছেলে সবুজ মোল্যা (২৩) এবং দুলাল শরীফের ছেলে আলী শরীফ (২০)।

এঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাত ৯টায় প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ