September 27, 2026, 7:16 pm
শিরনাম :
বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পশ্চিমবঙ্গে ধর্মঘটের মধ্যেই গ্রামীণ ও রাষ্ট্রীয় ব্যাংক গুলো খোলা যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

এস এম রাজ,, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

বাগেরহাট উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বাগেরহাটে ১৭ সদস্য বিশিষ্ট জেলা
ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বাগেরহাট গঠন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বাগেরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়ন বাংলাদেশেের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য অ্যাডভোকেট মেহেরুন্নেছাকে সভাপতি ও এ আর
ডিগ্রি কলেজের লেকচারার মোঃ কামরুল ইসলাম সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে।
এ কমিটির গোপীনাথ সাহা, মোঃ আসাদ শেখ ও তামান্না আক্তার উপদেষ্টা করে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি সাংবাদিক ইসরাত
জাহান, সহ-সম্পাদক মো: নাইম হোসেন, কোষাধ্যক্ষ সামিয়া আহসানী , কমিটির উপদেষ্টা গোপীনাথ সাহা, মো: আসাদ শেখ ও তামান্না আক্তারসহ জেলার ৯টি
উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ঠ এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম জন-সংগঠনের পক্ষে জননীতি প্রণয়ন, সংস্কার, সমন্বয় ও বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি জন-মানুষের অধিকার
সুরক্ষা, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং সরকারি নীতি বাস্তবায়নে কার্যকর অধিপরামর্শ ও প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে।
এছাড়া অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, প্রতিবেশগত ও মানবাধিকার বিষয়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন; জনস্বার্থে অধিপরামর্শের সক্ষমতা ও
প্রভাব বলয় বৃদ্ধির লক্ষ্যে সমমনা সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে
নেটওয়ার্ক গড়ে তোলা; এবং জনকেন্দ্রিক জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে জন-সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব প্রদান করবে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই ফোরাম জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদা ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং জনকেন্দ্রিক
উন্নয়ন নিশ্চিত করতে ফোরামটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ