September 27, 2026, 5:28 pm
শিরনাম :
পশ্চিমবঙ্গে ধর্মঘটের মধ্যেই গ্রামীণ ও রাষ্ট্রীয় ব্যাংক গুলো খোলা যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোরের খাজুরার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো ৮ দলীয় মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় যশোরের হাশিমপুরের রোস্তম আলী ফুটবল একাডেমি ও বেনাপোলের রাহাত ট্রেডার্স। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কানায় কানায় পূর্ণ ছিল মাঠের চারপাশ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি।

বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান ও বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম সৌদি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসলাম হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার, জহুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, ক্রীড়া সংগঠক ওমর আলী বিশ্বাস ও আলেক লস্কার এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুল জব্বার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী খেলায় রোস্তম আলী ফুটবল একাডেমি ১-০ গোলে বেনাপোলের রাহাত ট্রেডার্সকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন রেফারি ফেরদৌস হাসান। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির ও মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ