September 27, 2026, 5:11 pm
শিরনাম :
পশ্চিমবঙ্গে ধর্মঘটের মধ্যেই গ্রামীণ ও রাষ্ট্রীয় ব্যাংক গুলো খোলা যশোরের বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে রবিবার (২৭ সেপ্টেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, কমিটির সদস্য সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদকমণ্ডলী, প্রেসক্লাব/সংবাদ সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রস্তাব কমিটিতে উত্থাপন করেন। কমিটি আলোচনার বাইরে কারো লিখিত প্রস্তাব থাকলে সেটি কমিটিতে প্রেরণ করার জন্য অনুরোধ করে।
কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তিদের পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানাবে। ডিসেম্বর/২০২৬ সালের মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত রিপোর্ট প্রস্তুত করবে বলে বৈঠকে উল্লেখ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ