September 25, 2026, 6:44 pm

পশ্চিমবঙ্গে জ্ঞানেশ কুমার কে গ্রেপ্তারের দাবীতে মিছিল

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

পশ্চিমবঙ্গে জ্ঞানেশ কুমার কে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ মিছিল ও সি ই ও অফিস ঘেরাও

শুক্রবার, ২৫ শে সেপ্টেম্বর সকাল দশটায়, কলেজ স্ট্রিট এর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে থেকে সিইও অফিস এন এস রোড পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন এবং কুশপুতুল দাহ করলেন।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে, কয়েকশো কংগ্রেস কর্মীদের নিয়ে এই মহা মিছিলে পা মেলান। মিছিলে প্রত্যেকের হাতে ছিল একটি করে পোস্টার, জ্ঞানেশ কুমারের ছবি লাগানো, তাহার সাথে সাথে অমিত সাহের পোস্টার নিউ প্রতিবাদ জানান।

তাহাদের একটাই স্লোগান, ভোট চোর গদি চোর, অবিলম্বে জ্ঞানেশ কুমার কে গ্রেফতার করতে হবে, মিছিলে বহু মহিলা কংগ্রেস কর্মীও অংশগ্রহণ করেন, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে, তাহাদের এই প্রতিবাদ আন্দোলন, মিছিল এনএসআই রোডে শেষ হলে সেখানে ঞ্জানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়। এবং কুশপুতুলের উপর লাথি মারেন কংগ্রেস কর্মীরা, যতদিন না ঞ্জানেশ কুমারকে অপসারণ ও গ্রেফতার করা না হচ্ছে তাহারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। এর সাথে সাথে অমিত শাহ কে তীব্রভাবে আক্রমণ তিরস্কার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ