September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যাত্রীবাহি রিজার্ভ বাস উল্টে খাদে।। আহত-১৫

চঞ্চল সাহা,কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় যাত্রীবাহি রিজার্ভ বাস উল্টে খাদে।। আহত-১৫

পটুয়াখালীর কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি যাত্রীবাহি রিজার্ভ বাস (ঢাকা মেট্রো -ব-১২৪৫৫৫) উল্টে রাস্তার বাইরে খাদে পড়ে যায়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা রুটের খলিলপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।
বাসটি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কুয়াকাটা ভ্রমনে যাচ্ছিল। এতে আহত ১৫ জন যাত্রীদের মধ্যে ৭ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভর্তিকৃত যাত্রীরা হলো,মো.মাহফুজ (৪২) আমিরুল ইসলাম (৪৩) রাসেল রহমান (৪২) মো.শরীফ (৪৩) মো.মশিউর রহমান (৪৩) মনিরুল ইসলাম (৪২) এবং মো.জিয়াউর রহমান (৪২)।

স্থানীয়রা জানান, বাসটি যেহেতু আগের দিন রাতে ছেড়ে আসছে,চালক ঘুমের ঘোরে চালানোর কারনে এমন ঘটনা ঘটতে পারে বলে তারা উল্লেথ করেন।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, ঘটনা অবগত আছি,তবে কেউ কোন অভিযোগ দেয়নি।
###
৪/৯/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ