September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৮ জেলে, নিখোঁজ ৫

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ৮ জেলেকে একটি ট্রলার উদ্ধার করেছে। তবে এখনো ইব্রাহিম, নুর আলম, কাওসার ও বেল্লালসহ ৫ জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাতে ১১ টার দিকে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে সাগর থেকে এক ব্যক্তি ট্রলারের মাঝি পরিচয়ে মুঠোফোনে তাঁকে ট্রলারডুবির খবর দেন। খবর পাওয়ার পর ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এফবি বরকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ট্রলারটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সাগরে ভাসমান অবস্থায় থাকা এফবি বরকতের ৮ জেলেকে একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে। এদিকে নিখোঁজ জেলেদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি মাছ ধরার ট্রলার সাগরে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্রে এফবি বরকত ট্রলারডুবির খবর পাওয়ার পর আমরা উদ্ধারের চেষ্টা শুরু করি।ট্রলারে থাকার ১৩ জেলের মধ্যে ৮ জেলেকে উদ্ধার করা গেলেও এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে সাগরে তল্লাশি চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ