July 25, 2026, 3:20 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কার্বন ফার্মিং সম্প্রসারণে উপকূলীয় অঞ্চলে ২৫ হাজার বৃক্ষ রোপণ করবে ব্রাক

স্টাফ রিপোর্টার

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং কার্বন শোষণ বৃদ্ধির লক্ষ্যে অপরাজেয় দেশ প্রকল্পের উদ্যোগে মোট ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই ব্রিজে আয়োজিত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উপকারভোগী এবং ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসি তার বক্তব্যে ব্রাকের এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন,”আমরা জানি আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী উনি সারা বাংলাদেশে আমাদের বৃক্ষরোপণের একটা চমৎকার উদ্যোগ হাতে নিয়েছেন। সেইটিরই অংশ হিসেবে ব্রাক এই গাছ রোপণ করছেন। তারা প্রত্যেক পরিবারে সর্বনিম্ন ১০ টি চারা এবং সর্বোচ্চ ৪০ টি চারা বিতরণ করছে। এই অঞ্চল উপকূলীয় এলাকা হওয়ার কারণে এই গাছগুলো রোপণের মাধ্যমে আমাদের এলাকার যে মাটির লবণাক্ততা সেটা একটু কমে যাবে এবং যেকোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগে এই এলাকা মোকাবিলা করতে সক্ষম হবে। এটা খুবই চমৎকার একটা উদ্যোগ।

উল্লেখ্য, অপরাজেয় দেশ উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিচালিত একটি সমন্বিত কর্মসূচি। ২০২৫ সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) এবং ব্রাক ব্যাংক-এর অংশীদারত্বে বাগেরহাটের রামপাল, মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় প্রকল্পটি চালু হয়। সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, জলবায়ু উপযোগী কৃষি সম্প্রসারণ এবং পরিবেশগত টেকসইতা নিশ্চিত করার মাধ্যমে প্রকল্পটি বর্তমানে প্রায় ৪৬ হাজার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

যার ফলে ‘আমার বন’ ও ‘বসতবাড়িতে কৃষি বনায়ন’ উদ্যোগের আওতায় বিতরণকৃত ২৫ হাজার বৃক্ষচারা ভবিষ্যতে কার্বন ধারণ বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহিষ্ণু উপকূলীয় জনপদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ