September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কর্ণফুলী

Reporter Name

স্টাফ রিপোর্টার ।।। খুলনায় স্বর্ণতারা একতা সংঘের আয়োজনে মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কর্ণফুলী দল সুরমা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।

শুক্রবার (৮ মে) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ আবাসিক এলাকার মাঠে আয়োজিত ১০ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ।

এর আগে ফাইনালে সুরমা ও কর্ণফুলী দল মুখোমুখি হয় । টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুরমা দল শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায়। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফর্মেন্সের জন্য কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল “ম্যান অব দ্য ম্যাচ” ও “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, পোর্ট আবাসিকের যুবসমাজকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, খেলাধুলা হল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। তাই আবাসিক এলাকার ক্রীড়াপ্রেমিদের নিয়ে নিয়মিত খেলাধুলা আয়োজন করার জন্য স্বর্ণতারা একতা সংঘের সকলকে তিনি ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধানগণ ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং রানার্স-আপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ