September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাট বাজারের দূরাবস্থা, কমছে রাজস্ব! দেখার কি কেউ নেই?

ডেস্ক রিপোর্ট

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শতার্ধ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ফকিরহাট বাজার।

জেলার অন্যতম পুরাতন এই বাজারটিতে খুলনা, বাগেরহাট এবং গোপালগঞ্জ জেলার মাঝামাঝি হওয়ায় এক সময় অনেক লোকের আনাগোনায় ছিল মুখরিত। হাটের দিন মানুষের ভীড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত ছিল দুস্কর।

ইদানীং গ্রামে গ্রামে মোড়ে মোড়ে যেখানে সেখানে ছোট বড়ো মুদি ও টং দোকান হওয়ার কারণে হাটবাজারে মানুষের ভীড় পরিলক্ষিত হচ্ছে না।

আগের দিনে সপ্তাহে দুই দিন বাজার বসতো তাই হাটের দুই দিন মানুষের চাপ থাকতো বেশি। কিন্তু এখন প্রত্যেক দিন বেচাকেনা হয় দেখে ভিড় কমে গেছে।

ফকিরহাট বাজারে রয়েছে প্রায় ১২ শত ছোট বড়ো দোকান।

মাছ, তরি-তরকারি, ধান চাল, নারকেল, পান-শুপারী, গরু ছাগল, হাস মুরগির হাট সহ মুদি, হার্ডওয়্যার এর দোকান থেকে শুরু করে গার্মেন্টস, ইলেকট্রনিক, রড সিমেন্ট, ঔষধের দোকান সহ সব ধরনের পন্য ক্রয় বিক্রয়ের অন্যতম বাজার।

এই বাজারে রয়েছে ১৫ টির মত ব্যাংকের শাখা।

কয়েকটি জেলা, উপজেলার মানুষের নিত্যদিনের ক্রয় বিক্রয় এর অন্যতম এই বাজারের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা, পাকা চান্দিনার সংকট এবং নিরাপত্তা ব্যবস্থা।

পলাতক বনিক সমিতি ও অদৃশ্য বাজার ব্যবস্থাপনা কমিটির অব্যবস্থাপনার মধ্যে জর্জরিত এই প্রাচীন বাজার টি।

বাজার পাহারা বাবদ নিয়মিত চাঁদা আদায় করা হলেও দোকান চুরির ঘটনা নিত্যদিনের। হয়না কোন প্রতিকার। পাবলিকের টাকায় কেনা সি সি ক্যামেরা লাগানো হলেও অদৃশ্য চোরেরা কবে কখন চুরি করে নিয়ে গেছে তা বলতে পারেন না স্হাপনকারীরা।

অল্প বৃষ্টি হলেই জায়গায় জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগের অন্ত থাকে না। দোকান মালিক এবং সাধারণ মানুষের দাবি দ্রুত সমস্যা সমাধান করে বাজার ব্যবস্থা স্বাভাবিক করা হউক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ