September 19, 2026, 11:57 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফত্ম্যাসিবাদ হয়ে উঠছেঃ ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল ব্যুরো প্রধান

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‎”বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফত্ম্যাসিবাদ হয়ে উঠছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে”। “চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪ এর অভ্যুত্থান ভুলে যাবেন না”

রোববার সকালে বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল ৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানী বিষয়ে এক  সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‎ফুয়াদ আরো বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিলো তা পূরনে ব্যার্থ হয়েছেন তারা। নির্বাচনে প্রশাসন লেবেল প্লেইং ফিল্ড তৈরী করতে পারেনি।”

‎তিনি বলেন, “৫৫ বছর পরে এসেও রামদা, চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবে না।”

‎সবশেষে তিনি তারেক রহমান কে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই নেতা কর্মী দিয়ে বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না তিনি। আর বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয় বাস্তবে দেখতে চাই জনগন বলে জানান ফুয়াদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ