September 19, 2026, 12:39 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া

সৈয়দ জালিস মাহমুদ

সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া

ফকিরহাটের কৃতি সন্তান,ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সম্মানিত উপদেষ্টা ও প্রাক্তন নির্বাচন কমিশনার মরহুম সৈয়দ গোলাম মাহবুব আলীর পুত্র,যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদ এর সুস্থতা ও নেক হায়াত বৃদ্ধির কামনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) নলধা মৌভোগ ইউনিয়নের কামটা খানজাহানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মৌভোগ কওমিয়া
মাদ্রাসার সকল তালেবে ইলিম বা শিক্ষার্থীরা দিনব্যাপী কোরআন খতম করেন। এর পর বাদজোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসা দুটির মোহতামিম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ ও হাফেজ মোঃ ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন
মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।
দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
এসময় সৈয়দ পরিবারের সদস্য, মসজিদের ইমাম, সংবাদ কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ