September 19, 2026, 8:01 am
শিরনাম :
ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হবিগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫

কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বিকেলে মুশুরিয়া পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন দুই পর্যটক। কিন্তু সন্ধ্যার পর সেই আনন্দের ভ্রমণই পরিণত হয় রক্তাক্তে। অভিযোগ উঠেছে, পদ্মবিলের জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাটের কয়েকজন মাঝি প্রথমে তাদের মোটরসাইকেলের তেলের লাইন ও পিকআপের তার ছিঁড়ে দেন। এর প্রতিবাদ করায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটককে মারধর করে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার মুশুরিয়া পদ্মবিলের জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাটে এ ঘটনা ঘটে। আহত সুব্রত বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে।

সুব্রতর সঙ্গে থাকা পর্যটক সত্যজিত বিশ্বাস বলেন, বিকেলে তারা মুশুরিয়া পদ্মবিলের জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাটে ঘুরতে যান। সেখানে ঘাটের মাঝিদের সঙ্গে বেশি ভাড়া দাবি করায় তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাঝিরা তাদের মোটরসাইকেলের তেলের লাইন ও পিকআপের তার ছিঁড়ে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাঝিরা সুব্রতকে মারধর করেন। এতে তিনি আহত ও রক্তাক্ত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাভেল সমদ্দার, বাদল বাড়ৈ, সোনাতন বৈদ্য ও সজিব বৈরাগী প্রতিবেদককে বলেন, তারা ভ্যানযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন মিলে এক যুবককে মারধর করতে দেখেন। পরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, মুশুরিয়া পদ্মবিলের জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাটের মাঝিদের বিরুদ্ধে এর আগেও পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ রয়েছে। নৌকার বেশি ভাড়া দাবি ঘাটে যাতায়াতসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে মাঝিদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। তবে এ ঘাটের কয়েকজন মাঝির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে দুরদুরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। সেখানে ঘাটের মাঝিদের সঙ্গে পর্যটকদের বিরোধ, হয়রানি কিংবা হামলার মতো ঘটনা ঘটলে তা পর্যটকদের মধ্যে আতঙ্ক ও পুরো এলাকার পর্যটন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ঘাটগুলোতে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি মুশুরিয়া পদ্মবিলের ঘাটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তারা আরো বলেন, পদ্মবিলের সৌন্দর্য দেখতে এসে একজন পর্যটককে যদি রক্তাক্ত হয়ে হাসপাতালে যেতে হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়—প্রকৃতির এই অপরূপ জনপদে পর্যটকদের নিরাপত্তার দায় নেবে কে?

এ বিষয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিরাজ হোসেন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাছে লিখিত অভিযোগ না থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ