এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, "বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফত্ম্যাসিবাদ হয়ে উঠছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে"। "চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪ এর অভ্যুত্থান ভুলে যাবেন না"
রোববার সকালে বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল ৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানী বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফুয়াদ আরো বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিলো তা পূরনে ব্যার্থ হয়েছেন তারা। নির্বাচনে প্রশাসন লেবেল প্লেইং ফিল্ড তৈরী করতে পারেনি।"
তিনি বলেন, "৫৫ বছর পরে এসেও রামদা, চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবে না।"
সবশেষে তিনি তারেক রহমান কে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই নেতা কর্মী দিয়ে বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না তিনি। আর বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয় বাস্তবে দেখতে চাই জনগন বলে জানান ফুয়াদ।