September 20, 2026, 8:30 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ফরিদপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে মো. আরিফ শেখ (৩৮) নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর সেনা ক্যাম্প।

সেনাবাহিনী সুত্র জানায়, শহরের গোয়ালচামট কিষাণহাট এলাকায় আরিফ শেখ নামে এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে। এমন খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে নিজেকে ‘দৈনিক ঘোষণা’ সংবাদপত্রের সাংবাদিক হিসেবে দাবি করে এবং ভুয়া পরিচয়ে সাধারন জনগণকে হেনস্তার অভিযোগ স্বীকার করেন। তাকে আটকের পর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়টি নিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আরিফ শেখের বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেয়ার অপরাধে বিশেষ ধারায় প্রতারণা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ