September 20, 2026, 5:22 pm
শিরনাম :
চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

রাজশাহীর মোহনপুরে রবিবার ২০শে সেপ্টেম্বর বরইকুঁড়ি আনসার ও ভিডিপি ক্লাবে মো. রাকিবুল হাসান পিভিএমএস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহনপুর এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনসার -ভিডিপির মাদক বিরোধী এই সমাবেশে বরইকুড়ি গ্রামের প্রায় ২০০ লোক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মাদকের কুফল ও মাদক প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোচনা করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে বলেন মাদক বিরোধী ও মাদকের বিস্তার রোধে আনসার ও ভিডিপি সদস্যদের করনীয় সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও লিফলেট বিতরণ করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

এ সময় মোনপুর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপি সদস্যদের মাদকের বিরুদ্ধে এ জনসচেতনতা মূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ